শাহেদের ভাই মাসুম রানা বলেন, ‘প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন ভাই। রিয়াদ হয়ে তার কর্মস্থল জেদ্দায় যাওয়ার কথা ছিল।’তিনি আরও বলেন, ‘রিয়াদে পৌঁছানোর পর ভাবির সঙ্গে ভাইয়ের সর্বশেষ কথা হয়। তখন ভাই জানিয়েছিলেন, তিনি রিয়াদে পৌঁছেছেন। সেখান থেকে জেদ্দায় যেতে আরও দেড় ঘণ্টার মতো সময় লাগবে। এরপর ফোন করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ভাই মারা যাওয়ার খবর পাই।’
মাদলা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, শাহেদ খুব ভালো বন্ধু ছিলেন। ছুটিতে এসে সব বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা খুব আড্ডা দিয়েছি। যাওয়ার সময় সে বলছিল, ছুটির দিনগুলো এতো তাড়াতাড়ি চলে গেল বুঝতে পারিনি।
প্রতিবেশী জাহেদ আলম বলেন, শাহেদ এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।
শাজাহানপুর উপজেলার মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুল রহমান আতিক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিহতের মরদেহের সর্বশেষ অবস্থা ও অন্য আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার
ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু