এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ বলেন, বাংলাদেশি আহতদের একেকজনকে একেক হসপিটালে রাখা হয়েছে। শুরুতে দূতাবাস থেকে সাড়া না পেলেও এখন দূতাবাসের কর্মকর্তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন।
তবে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পূনর্বাসন লাগবে। এখনো অনেকে আইসিউতে আছেন। সৌদিতে চিকিৎসা বাংলাদেশ থেকেও ভালো। আবার সৌদি সরকার চিকিৎসা করাচ্ছে। কিন্তু পূনর্বাসনের বিষয়ে বাংলাদেশ সরকারকে দায়িত্ব ও ব্যবস্থা নিতে হবে।
আকরাম হোসাইন সিএফ আরো বলেন, রিয়াদে ও দাম্মামে হামলা হচ্ছে বেশি। এই দুই শহরে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। সামনের দিনে যাতে আর কেউ আহত বা নিহত না হয় সেই ব্যবস্থা করতে হবে। দুঃখজনক হলো দূতাবাস থেকে এই ধরণের কোনো পদক্ষেপ নাই।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের ভূমিকা জরুরি। যেহেতু সৌদিতে এই হামলায় আমরা ভিক্টিম। পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা নিতে পারলে সৌদি সরকার থেকে পূনর্বাসনের ও ক্ষতিপূরণের আলাপ চালালে সফল হওয়া সম্ভব। এই যুদ্ধের কারণে বাংলাদেশ শ্রমিক থেকে ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ২৭ সাল থেকে ভিসা রিনিউ বা আকামা রেট বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এই অবস্থায় বাংলাদেশীদের জন্য আকামা রেট কমানোর বিষয়ে সৌদি সরকারকে রিকুয়েষ্ট করতে পারে বাংলাদেশ সরকার।
এনসিপি নেতা আকরাম হোসাইন সিএফ বলেন, বাংলাদেশ দূতাবাস সৌদি বসবাসরত ৩০ লাখ বাংলাদেশির অভিভাবক। তাদের কাছে যেনো প্রবাসীরা ১ কল বা ১ মেসেজে পৌছাতে পারে সেই ব্যবস্থা করা। প্রবাসীদের একটাই অভিযোগ তারা বিপদে পড়লে দূতাবাসের হেল্প পায়না বা পেতে দেরি হয়। যেখানে ইন্ডিয়ান বা ফিলিপিনের দূতাবাসের আরো বেশি এক্টিভ।এটা করা জরুরি। সরকারকে যে কোনো মূল্যে এমন ইকোসিস্টেম করতে হবে যাতে প্রবাসীরা ১ কলে বা টেক্সটে দূতাবাসের রেসপন্স পায়।

যুদ্ধের ধ্বংসস্তূপেও কোরআনের আলো, গাজায় সংবর্ধনা পেলেন এক হাজার হাফেজ
শেখ হাসিনাকে যেসব শর্তে ফেরত দিতে চায় ভারত