পারভেজ লিখেছেন, রাজনৈতিক সচেতনতা অর্জনের পর থেকে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের পক্ষে থাকার চেষ্টা করেছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কোন তথ্যের ভিত্তিতে তাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।
পোস্টে পারভেজ আরও লিখেছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানার এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়া উচিত। তিনি প্রতিশোধ চান না, বরং সিদ্ধান্তের কারণ জানতে চান এবং ন্যায়সংগত মূল্যায়ন প্রত্যাশা করেন।

গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, যান চলাচল বন্ধ
পুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যা
হংকং থেকে মসলার আড়ালে সিসা আমদানি, গ্রেপ্তার ৩