কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ‘আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হননি।’
‘দ্য সী প্রিন্সেস’-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, ‘আমাদের কর্মীদের দক্ষতা ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে পর্যটকরা নিরাপদে রয়েছেন।’
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক।

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল
শিক্ষক অনৈতিক প্রস্তাব দিলে, শিক্ষার্থীর বাবার থাপ্পড় দেওয়ার অধিকার আছে: মুফতী গিয়াস উদ্দিন তাহেরি
হজরত শাহজালালের মাজারের দানবাক্সে মিলল নগদ ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা