এরপর ডিবি পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তাকে আটক করে।
অভিযানের সময় আবু বকর সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে তার বাবা আয়নাল হকের বিরুদ্ধে ওই মন্তব্য করা কিংবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রাথমিক তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পৃক্ততার বিষয়টিও যাচাই বাছাই করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ঢাকা উত্তর অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট আবেদনে বিতর্কিত মন্তব্যের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
ছাত্রীকে চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রন ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক
নয়নের অনুসারীরা জোর করে নালার সংস্কারকাজ করিয়ে প্রতি বাড়ি থেকে ২০-৫০ হাজার টাকা নেন