বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘৭০ শতাংশ মানুষকে অপমান করার অপরাধে এ সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করা সম্মানজনক হবে বলে আমরা মনে করি।’
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘একটি হাদিসে বলা হয়েছে, যে আমানত রক্ষা করে না, তার ঈমান নেই, আর যে ওয়াদা রক্ষা করে না, তার দ্বীন নেই। এই হাদিসটি আমাদের প্রধানমন্ত্রীও কয়েকটি জায়গায় বলেছেন।’
তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ মানবে বলে ওয়াদা করেছিল; অথচ মানছে না। এটা কি ওয়াদা লঙ্ঘন নয়? ৭০ শতাংশ মানুষ একটি বিষয়ে মতামত দিল, রায় দিল। এই রায় যদি মানা না হয়, তাহলে কি জনগণ অপমানিত হয় না? ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে—এটি কি আশা করা যায়?’
জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির বলেন, ‘এখন সরকারকে হয় ৭০ ভাগ মানুষের রায় মানতে হবে, না হয় জনগণকে অপমান করার অপরাধে স্বেচ্ছায় পদত্যাগ করাই তাদের জন্য সম্মানজনক হবে বলে আমরা মনে করি।’

মতলব দক্ষিণে আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি সাধারন সম্পাদক আজাদ
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতা মিলনসহ গ্রেপ্তার ২
জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম এক স্বরাষ্ট্রমন্ত্রী : রাশেদ খান