বিগত নির্বাচনের গণভোটের রায়কে উপেক্ষা করে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং সেই রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।
আগামী ৪ এপ্রিল, শনিবার বিকাল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর আয়োজনে অনুষ্ঠিতব্য এই সমাবেশে জোটের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের রায়কে পদদলিত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
এই সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় জনমত তৈরি ও ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বায়তুল মোকাররমের এই বিক্ষোভ সমাবেশ আগামী দিনের রাজনীতিতে একটি নতুন মোড় নিতে পারে।
