বুধবার সকালে মোহনপুর গ্রামের বাড়িতে চারজনের মরদেহ পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জানাজার প্রস্তুতি। পরে স্থানীয় বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশাপাশি চার খাটিয়াতে চারটি মরদেহ রেখে জানাজা পড়ানো হয়। এতে নানা শ্রেণিপেশার হাজারো মানুষজন অংশ নেন। পরে মরদেহ চারটি নেওয়া হয় পারিবারিক কবরস্থানে। সেখানেই তাদের দাফন সম্পন্ন করা হয়।
প্রথমে মায়ের কবরের পাশে নাহিদুরকে দাফন করা হয়। তার পাশে স্ত্রী ও দুই মেয়েকে দাফন করা হয়। একসঙ্গে একটি পরিবারকে দাফন করতে দেখে কেঁদে ফেলেন গোরখোদক রেজাউল করিম। তিনি বলছিলেন, ‘এতদিন শুধু লোকমুখে শুনেছি একসঙ্গে একাধিক মানুষকে কবর দেওয়ার কথা। এবার নিজের চোখে ও নিজেই এক পরিবারের চারজনের জন্য পাশাপাশি চারটি কবর খুঁড়েছি। কবর খোঁড়ার এই ৪০ বছরের জীবনে এমনটি আর হয়নি। মনে হচ্ছিল চারটি মানুষকে নয়; একটি পরিবারকে দাফন করলাম।’
১১ দিন পর মনিরামপুরে পৌঁছালো একই পরিবারের চারজনের মরদেহ১১ দিন পর মনিরামপুরে পৌঁছালো একই পরিবারের চারজনের মরদেহ
এদিকে স্বজনদের দাবি অনুমতিবিহীন ও ঝুঁকিপূর্ণ রিসোর্টগুলোর কারণে আজ এতগুলো তাজা প্রাণ ঝরে গেলো। অবিলম্বে অবৈধ রিসোর্ট বন্ধ এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। নাহিদুরের ফুফা আব্দুল লতিফ বলেন, ‘সাধারণত যারা কর্মজীবী মানুষ তারা একটু সময় পেলেই বিনোদনের জন্য রিসোর্টে যায়। কিন্তু সেই রিসোর্টগুলো যদি অনিয়ন্ত্রিত কিংবা অগ্নিনির্বাপণ ব্যবস্থা যদি না থাকে—তাহলে সেখানে কিন্তু সবসময়ই জীবনের ঝুঁকি থাকে। এই অব্যবস্থাপনার কারণে এরকম তাজা প্রাণগুলো যে অকালেই ঝরে গেলো, এর দায়ভার কে নেবে? আমাদের তো একটা পরিবার শেষ হয়ে গেলো; এখন আর ফিরে পাবো না। তবে রিসোর্টগুলোর অব্যবস্থাপনা সংস্কার ও জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।’
নাহিদুরের বাবা মতিয়ার রহমান বলেন, ‘আমার দুই ছেলে। এর মধ্যে ছোট ছেলের পুরো পরিবার শেষ। একে আমি দুর্ঘটনা বলবো না, এটি হত্যাকাণ্ড। অনুমতিহীন ও ঝুঁকিপূর্ণ রিসোর্টগুলোর কারণে আজ আমার পরিবারের চারটি প্রাণ ঝরে গেলো। এই রিসোর্টগুলো অস্থায়ীভাবে কাঠের তৈরি। সরকারের কাছে আবেদন, এই সমস্ত রিসোর্ট যেন না থাকে, না থাকে। এগুলোর মালিকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
দুপুরে নিহতদের পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে যান মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি বলেন, ‘একসঙ্গে একটি পরিবার শেষ হয়ে গেলো। নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

আবাসিক মাদরাসার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ইলিশ বাসায় নিয়ে ফ্রিজে সংরক্ষণ, ৮০ হাজার টাকা জরিমানা
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
জাপানে কেক কাটা ও দোয়ার মাধ্যমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত