পল্টন ট্র্যাজেডি ও ২০০৬ সালের ২৮ অক্টোবরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় সংস্কারের আহ্বানে জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ ও সংস্কারকে উপেক্ষা করে ফের একদলীয় শাসনব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। ফলে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ছাত্র-জনতা প্রস্তুত।
নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশটি মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় গুরুতর আহত তৎকালীন সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি, বর্তমান সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শামীম আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ইউএনওর প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি জামায়াত জোটের
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ