বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ আগামী দিনে ইসলামী রাষ্ট্রের ময়দান হিসেবে উন্মোচিত হবে। শুধু বাংলাদেশের নয়; ঢাকা হবে ইসলামী আন্দোলন ও ইসলামী রাষ্ট্রের রাজধানী।’
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ‘পল্টন ট্র্যাজেডি’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সাইম, মহানগর পূর্বের সভাপতি ইমদাদুল ও মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।সভার উদ্বোধন ঘোষণা করেন ২৮ অক্টোবরে নিহত হাফেজ গোলাম কিবরিয়া শিপনের পিতা তাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, ছাত্রশিবিরে কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল
স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় জামায়াতে আমিরের শোক
আ. লীগ সরকার গায়েব করা ২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করতে হবে: শিবির সভাপতি