এ সময় মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি নিজেকে একটি আবাসিক মাদরাসার শিক্ষক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কিছু ইলিশ গ্রহণ করেন। তবে অভিযোগ রয়েছে, তিনি ওই ইলিশ মাদরাসায় না নিয়ে নিজের বাসায় নিয়ে ফ্রিজে সংরক্ষণ করেন। এ সময় তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, জব্দ করা ইলিশ বিতরণের সময় মোহাম্মদ আবদুল্লাহ আবাসিক মাদরাসার শিক্ষক পরিচয়ে শিক্ষার্থীদের জন্য ইলিশ গ্রহণ করেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার সংশ্লিষ্ট মাদরাসাটি আবাসিক নয়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য নেয়া ইলিশ তিনি বাসায় নিয়ে ফ্রিজে সংরক্ষণ করেন।
এ বিষয়ে ইউএনও আবুজর মোহাম্মদ ইজাজুল হক জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ ও আবুল হোসেন আবাসিক মাদরাসার নামে ইলিশ নিয়ে তা বাসায় সংরক্ষণ করেন। এ ঘটনায় তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগে ভোটের দায়িত্ব হারালেন ৯ কর্মকর্তা
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র