সিয়াম বলেন, ‘শরীরটা একটু খারাপ লাগছিল। যেদিন ঘটনা, সেদিন থেকেই আম্মু কল দিচ্ছিল। বেশি নিউজ হওয়ার কারণে আম্মু জানতে পেরেছেন। আম্মু বারবার বলছিলেন, টিকা নাও বা না নাও, গিয়ে চেকআপ করাও। হাসপাতালে আসার পর টিটেনাস ভ্যাকসিন ও কিছু ওষুধ দিয়েছে।’
রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টেও তিনি লেখেন, ‘আম্মুর জন্য আমার ভ্যাকসিন নিতেই হলো।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিড়ের মধ্যে উত্তেজিত হয়ে সামনে থাকা এক সাংবাদিকের শার্টের কলার ধরে তার গলা ও ঘাড়ে খামচি দেন পরীমনি। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়ান বলে অভিযোগ ওঠে।
ভিড়ের মধ্যে এক সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
এ ঘটনার প্রতিবাদে এবং পরীমনিকে বয়কটের দাবিতে চট্টগ্রামে একদল সাংবাদিক তার ছবিতে জুতা নিক্ষেপ করে কর্মসূচি পালন করেন।
এছাড়া ‘আমাদের’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় সেদিন আহত কয়েকজন সাংবাদিক প্রাথমিক চিকিৎসাও নেন।

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ
মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার