শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর টিএসসি এলাকায় উপস্থিত শিক্ষার্থীরা সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে ধাওয়া করেন। পরে একপর্যায়ে তাকে আটক করা সম্ভব হয়। আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসু ভবনের সামনে এবং শাহবাগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com