তারা জানায়, জমির সেই নিষেধ অমান্য করে মঙ্গলবার রাতের আধারে বিবিরবিলা জোট পুকুরপাড় থেকে অবৈধভাবে ড্রাম ট্রাকে করে মাটি বিক্রি করার সময় স্থানীয় ইউপি সদস্য উসমান গণি ও এলাকাবাসী গিয়ে মাটিবোঝাই ট্রাকটি আটকে দেন। এ সময় জমিরের নেতৃত্বে তাঁর সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় লোহাগাড়া থানায় ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও পুলিশের কোনো সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে জমির ও তার সন্ত্রাসী বাহিনী স্থানীয়দের ওপর কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে স্থানীয় ইউপি সদস্য উসমান গণি, তাঁর ভাই কামাল ও এরশাদ আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং মাটিবোঝাই ড্রাম ট্রাকটি রাতেই লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা রাখা হয়।
স্থানীয়রা আরও জানান, পরবর্তীতে জমিরের নেতৃত্বে সন্ত্রাসীরা বিবিরবিলা গ্রামে প্রবেশ করে বিভিন্ন ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় অটোরিকশাচালক হাফিজ উদ্দীনকে (৫০) মারধর করা হয় এবং কালু নামের এক ব্যক্তির সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে হাফিজ উদ্দীন ও কামালকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জমিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের অসহযোগিতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ ‘আমাদের’-কে জানান, “সহযোগিতা চেয়ে আমাদের কাছে কেউ ফোন করেনি। ঘটনাটি আমি সকালেই শুনেছি। আজ দুপুরে সাতকানিয়া সার্কেলের এএসপি আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, যান চলাচল বন্ধ
পুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যা
হংকং থেকে মসলার আড়ালে সিসা আমদানি, গ্রেপ্তার ৩