বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করতে উন্নত দেশের আদলে ব্যাগ, জুতা, বই, পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করতেও বর্তমান সরকার কাজ করছে।
গতকাল শনিবার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে আয়োজিত নবীনবরণ এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও কেরানীগঞ্জের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছে বর্তমান সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব এবং পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করার যে ভিত্তি, তা রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
কেরানীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ইতিহাস তুলে ধরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, এলাকার মানুষের শিক্ষার প্রসারে নয়াবাজার, কলাতিয়া, বাঘাপুর ও আব্দুল মান্নান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ।
তিনি স্মরণ করেন, ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার মাত্র তিন দিন পর তারেক রহমান অন্যান্য জেলার আগে কেরানীগঞ্জে এসে এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থাকার কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আমান উল্লাহ আমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে লেখা বাণীগুলো পড়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই আগামী দিনে সচিব, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সাংবাদিক তৈরি হবে, যারা দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী কেরানীগঞ্জের কৃতী সন্তান খেলোয়াড় নাহিদসহ অন্যান্য কৃতী খেলোয়াড় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় পরিবেশনা এবং জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়ার শপথ নেন উপস্থিত সবাই।

প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা
সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
Email : khabarpatrabd@gmail.com

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান
আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই