শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনাইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ অনুরোধ করেছিলেন। যদিও তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় বলে জানায় চ্যানেল ১২।
নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ আইনপ্রণেতারা। মঙ্গলবার জেরুজালেমে
সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এ ঘটনা তদন্তের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।
এর আগে গত শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের সময় ফিলিস্তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারে উসকানি দিয়েছেন নেতানিয়াহু।
আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু
পরদিন আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। আইজেনকট তাঁর এ আহ্বানকে ‘ব্লাফ’ বা ধাপ্পাবাজি বলে অভিহিত করেছিলেন।
তবে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নিয়ে নিজের ইয়াশার পার্টির সঙ্গে লিকুদ পার্টির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আইজেনকট।
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

থানায় অবস্থানকালে মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি
গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের