গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করে ফেলেন।
বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরণের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। আমরা এটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রাণিসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা ফোরএফ মডেল
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, সম্পাদক কলিন্স
পোশাক পছন্দ করার আগে মুমিন যে ৬ কথা মনে রাখেন