প্রথম সমাচার ডেস্ক:
গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন হোসাইন (২৩)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের বাসন থানাধীন ভোগরা বাইপাস ফ্লাইওভারের পাশে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন মামুন। এ সময় তার পায়ের উপর সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে তার ডান পা ও কানে আঘাত লাগে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

নাশকতা এড়াতে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, ৮ প্লাটুন আনসার মোতায়েন
পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন