প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস
মহাকাশে প্রবেশ করছে চীন-পাকিস্তান বন্ধুত্ব
কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিংয়ে বিশ্বের সেরা এক হাজারে আইইউবি