প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দিয়েছেন।
এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমআই/বার্তা বাজার

টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস
মহাকাশে প্রবেশ করছে চীন-পাকিস্তান বন্ধুত্ব
কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিংয়ে বিশ্বের সেরা এক হাজারে আইইউবি