প্রথম সমাচার ডেস্ক:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাস দুটি থামিয়ে রাখা অবস্থায় আগুন দেওয়া হয়। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী
আজও গাজীপুরে শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে ২১ প্রকল্প