প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের ওপর ঘূর্ণিঝড় আকভানের সাম্ভব্য প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগে পিএইচডিরত এবং আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মোস্তফা কামাল পলাশ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ও আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভানের যাত্রাপথ কিছুটা উত্তর-পশ্চিম দিকে ভারতের ওরিশা রাজ্যের দিকে সরে গিয়েছে। ফলে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও ওরিশা রাজ্যের মধ্যবর্তীয় উপকূলীয় এলাকার ওপর দিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা যাচ্ছে।
ফলে আগামী ১৯, ২০, ও ২১ নভেম্বর ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশের ওপর পূর্ব অপেক্ষা বেশি পরিমাণে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
এদিকে দেশের ৯টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কীকরণ পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী
আজও গাজীপুরে শ্রমিক আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে ২১ প্রকল্প