বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: নারী বিবেচনায় রিমি মুক্ত, জামিন মেলেনি আয়াসের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে নারী বিবেচনায় একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।

মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com