প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাহিম শেখ (২২)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

সিসিটিভি লাগিয়েও রক্ষা হলো না মাদক মামলার আসামীর
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান