প্রথম সমাচার ডেস্ক:
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে বলে বন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেয়া রায় অগ্রাহ্য করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এর ফলে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল এবং সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে।
গোলাম পরওয়ার বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের দেয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে সেটি অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। গণভোটের রায় মেনে নেয়া হলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।
দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। সরকারের এই বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার
ফেব্রুয়ারিতে ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে নতুন ট্রেন: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর আরও ৫০টি স্থানে এআই সিগন্যাল বসানো হবে: তারেক রহমান