প্রথম সমাচার ডেস্ক:
বরিশাল-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি মহাসড়কে টায়ার জ্বালানো হয়েছে বলেও জানা গেছে।
পুলিশ, প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা একটি তালাবদ্ধ বিএমএফ পরিবহনের বাসের (রেজিস্ট্রেশন নম্বর : বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ ভেতরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসস্ট্যান্ডের শ্রমিকরা দ্রুত আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, একই দিন রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এবং খাঞ্জাপুর ফকিরবাড়ি এলাকার মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পৃথক এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও চেষ্টা অব্যাহত রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

কর্মসূচি নিয়ে ফেসবুকে ছেলের পোস্ট, বাবা গ্রেপ্তার
খুলনা জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ
ফিলিস্তিনি ফুটবলারের বিরুদ্ধে ভারতের গুরুতর অভিযোগ