বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা সেতুর সীমানায় দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মনোয়ার বেপারী ও দুলাল বেপারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, লিটন ভাইয়ের জন্য শিবচর ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পদ্মা সেতু এলাকার সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় সড়ক বন্ধ করে দেওয়ার কথাও বলতে শোনা যায় বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও মনে করেন তারা।

এ বিষয়ে জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com