প্রথম সমাচার ডেস্ক:
যশোর শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের মিছিলের একটি ভিডিও প্রকাশ করেছে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
বুধবার (১৮ নভেম্বর) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে মিছিলের নির্দিষ্ট স্থান, সময় ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর