প্রথম সমাচার ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর নিজেদের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় আড়াই গুণ বাড়ানোর দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সাত মাসে ইরানের অভ্যন্তরীণ অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধ শুরুর তিন মাসের মধ্যে উৎপাদন সক্ষমতা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছিল। পরবর্তী সময়ে তা বেড়ে আড়াই গুণে পৌঁছেছে।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রেজা তালায়ি-নিক বলেন, বেসরকারি খাতের পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এবং দেশটির প্রতিরক্ষা শিল্পের সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন সক্ষমতা বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কিছু অস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বর্তমানে মন্ত্রণালয়ের উৎপাদন নেটওয়ার্ক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এক হাজারের বেশি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর নতুন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কৌশল বিবেচনায় নিয়ে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। কিছু অস্ত্র ও সরঞ্জামে প্রযুক্তিগত উন্নয়নও করা হয়েছে।
রেজা তালায়ি-নিকের ভাষ্য, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সক্ষমতাও বাড়বে।
এদিকে একই দিন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানান, ৪০ দিনের যুদ্ধ চলাকালেও নতুন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উৎপাদন অব্যাহত ছিল। বর্তমানে এসব সরঞ্জামের উৎপাদন আরও জোরদার করা হয়েছে।

উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর