বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জে মুকসুদপুরে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়িসহ বিভিন্ন মামলায় আটকে রাখাসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান।

তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর করেন। পরে সেখানে আগুন ধরিয়ে দেন। এ সময় থানায় থাকা পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com