প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে।
এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ডিএমপির এসআরইউয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
আবদুল কুদ্দুস চৌধুরী ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।

আদালতের রায় শুনে কান্না, মোনাজাতে ঘরে ফেরার প্রার্থনা
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফিকে গ্রেপ্তারের গুজব