বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চুক্তির মেয়াদ বৃদ্ধি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আগামী ২১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গোলাম মোর্তোজাকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগে তার পদমর্যাদা সচিব পর্যায়ের থাকবে।

২০২৪ সালের ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক গোলাম মোর্তোজাকে দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com