প্রথম সমাচার ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটিয়াদী মডেল থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসি মো. রফিকুল ইসলামের ছবি যুক্ত করে এ হুমকিমূলক পোস্ট দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফেসবুক পোস্টে ওসি মো. রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি তাকে ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পোস্টে লেখা হয়েছে—‘প্রিয় কটিয়াদীবাসী, এই কুলাঙ্গারকে চিনে রাখুন। কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব। তোর বিচার এই কটিয়াদীর মাটিতেই করব ইনশাআল্লাহ।’
এদিকে একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং থানা জ্বালিয়ে দেওয়ার মতো হুমকির ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কটিয়াদী আওয়ামী লীগ পরিবার নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে এবং কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।

রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান