প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
তিনি মসজিদের ইমাম ও খতিবদের শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান।
একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চুক্তির মেয়াদ বৃদ্ধি
পোশাকশিল্পে শ্রমিক আন্দোলন: দাবির বাস্তবতা, শিল্পের সক্ষমতা এবং আমাদের ভবিষ্যৎ
“কৃষক স্মার্ট কার্ড” কৃষকের তথ্য সংগ্ৰহে কৃষকদের দোরগোড়ায় কিশোরগঞ্জ কৃষি বিভাগ