সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের ৩য় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলাম তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহয়াওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন আমাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।
তিনি আরও বলেন, এএম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন গতকাল (বুধবার) আর আজকে আমার উপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা আমার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যে কোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই আমরা সেন্ট্রাল থেকে অনুমতি নেই। আজকে যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের সঙ্গে নিয়ে মিছিল করতে বের হয়, তখন তাদের জিজ্ঞেস করি যে তারা অনুমতি নিয়েছেন কিনা। সেই সময় মিজু তার উত্তরে বলে যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের উপরে হামলা করে। আমরা ওইসময় হামলা প্রতিহত করতে থাকি। এরই মাঝে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছে। গত ৫ নভেম্বর একইভাবে আমাদের উপরে হামলা করে মিজুর অনুসারীরা।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, আমরা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছি। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব। এখানে আমার কোনোই সম্পৃক্ততা নাই। যিনি অভিযোগ করেছেন, আমার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। আমার বাড়ি ময়মনসিংহে হওয়ায় অনেকে মনে করেন, আমি হয়তো এলাকার প্রভাব খাটাই। তবে ওই ঘটনার সময় আমি ক্যাম্পাসেও উপস্থিত ছিলাম না।
ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যায়। হয়তো আজও এমনটিই হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব বলেন, আমার এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম উলটাপালটা অভিযোগ দিচ্ছে। আর মিজু ছাত্রলীগের অনুসারী, সে ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তাই ছাত্রলীগকে হাইলাইট করা জন্য এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এরকম অভিযোগ দিচ্ছে। আর হলের সিসি টিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমার নেতৃত্বে কিছু হয়েছে কিনা। আমি এটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।
ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু তাদের কথা মতে দুই পক্ষেরই দোষ রয়েছে। আমরা আমাদের হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই যে আসল দোষী এখানে কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

আ.মীপন্থি কর্মকর্তাদের বহাল রেখে জামায়াত ছাঁটাইয়ে ব্যস্ত প্রশাসন: রাবি শিবির সভাপতি
রাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে ‘রাবি সংস্কার আন্দোলনের’ অবস্থান
কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর