শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন ইডেন শিক্ষার্থীরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ডেন্ট ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ৯টি বাস জব্দ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকালে নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় স্টুডেন্ট ভাড়া দিতে চাইলে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বাসটির হেলপার। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সকালে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের ছয়টি বাস আটক করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের এমন আচরণের প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও স্টুডেন্ট ভাড়া নিয়ে আপত্তি তোলার পাশাপাশি ওই শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বাসটির হেলপার। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমার সাথে বাসের স্টুডেন্টভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের হেল্পার এতো খারাপ ব্যবহার করে যে আমি পুরো রাস্তাই কান্না করতে করতে পার করেছি।

এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের পুনরাবৃত্তি রোধের দাবি জানান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com