রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা ব্যাংকের সেবা ৪ দিন বন্ধ থাকবে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের (আপগ্রেডেশন) জন্য পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা ৪ দিন বন্ধ থাকবে। এ জন্য রোববার (২২ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমতি দিয়েছে। পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com