বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসভবন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (২৩ নভেম্বর) এসআরবি-৭-এর একটি আভিযানিক দল তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com