বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো.আসাদ মোল্যা (৫০) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন গ্রামের আমির মোল্যার ছেলে।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২১ মার্চ দুপুরে ভিকটিমের বাবা- মামা কাজের উদ্দেশ্য বাইরে থাকায় তৃতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরে মধ্যে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসাদ পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।

এ ঘটনার শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় এ রায় দেন। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com