বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপি'র স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রাতে এসআরইউ এর বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ইউনিটটির ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com