বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

সারা দেশে জামায়াতের বিক্ষোভ আজ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।”

কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সহযোগিতা কামনা করছি।”

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com