বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। এ সময় সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা। বিস্ফোরণের পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com