প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানা যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ