প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর বাড্ডায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত বাসে হটাৎ করে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারেক আজিজ এশিয়া পোস্টকে বলেন, বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম বলেন, আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে।
তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
