প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কাজে সহযোগিতার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের অধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী