শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

বাঘাইছড়িতে রহস্যময় তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এ ঘটনা ঘটে।

​মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের আকাশে রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের সব বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পকে সতর্ক করা হয়।

পরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত (শুট ডাউন) করার লক্ষ্যে এলএমজি (লাইট মেশিনগান) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।

সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

​এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com