প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:পাবনায় পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
