প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীতে পৃথক স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও একটি পুলিশি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া কুর্মিটোলা, গাবতলী, মিরপুরের প্রশিকার মোড়, মোহাম্মদপুর বেড়িবাঁধ, উত্তরা ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এসব ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনার কিছু সময় পর রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তরা নর্থ টাওয়ারের সামনে এবং মগবাজারের আগোরা সুপারশপের কাছেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোহাম্মদপুর বেড়িবাঁধে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর একটি অকেজো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বসিলা সড়কে এসআরবি-২ সদর দপ্তরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, ওয়ার্কশপের সামনে এসপিবিএনের দুটি অকেজো গাড়ি রাখা ছিল। দুর্বৃত্তরা এর একটি গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ছাড়া সন্ধ্যার পর গাবতলী-সাভার সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস, রাজধানীর বিভিন্ন স্থানে এসব নাশকতামূলক ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও এসব ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
সূত্র: মূল প্রতিবেদন

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী