রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না-এমপি হাফিজ ইব্রাহিম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। গতকাল রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলার দৌলতখান উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুললেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই। ইতিহাসে এমন কোনো নজির নেই যে, কোনো স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় বা দেশে ফিরে এসেছেন। এটাই সত্য, এটাই বাস্তব।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দেবেন না কিংবা সহযোগিতা করবেন না। তাদের কোনো অপতৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে আইনের হাতে তুলে দেবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, যুবদল নেতা রিয়াজ ও জহির সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com