সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল, রাতভর চলছে অবস্থান কর্মসূচি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে দলটির পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চলছে রাতভর অবস্থান কর্মসূচি।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল সংগঠনটির। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বাহাদুর শাহ পার্ক, বিশ্বজিৎ চত্বর হয়ে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

বিক্ষোভ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। এসব ঘটনায় যারা জড়িত এবং তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান ছাত্রদল নেতারা।

ছাত্রদল নেতারা বলেন , জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে কিন্তু সেই শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।

তারা আরও বলেন, শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে যাঁরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করছেন ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছেন, তাঁদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com